রাজনীতির মহাকাব্যের মহানায়কঃ
রাজনীতির মহাকাব্যের মহানায়কঃ
-----------------------------------
সবার উপরে সৃষ্টিকর্তা । যে কোন জাতির মুক্তির জন্য একজন ত্রাতা প্রয়োজন । স্বাধিন সার্বভৌম্য রাষ্ট্র খুব সহজে পাওয়া যায়না । আমরা যদি আমাদের এই বাংলাদেশ কে নিয়ে ১০০/১৫০ বছর পূর্বের ইতিহাস নিয়ে আলোচনা করি তবে দেখব ক্ষণে ক্ষণে এই এলাকার ভৌগলিক অবস্থার পরিবর্তন ঘটেছে । আমরা যদি মহাভারত থেকে আমাদের ইতিহাস শুরু করি তবে দেখবো সবচেয়ে অবহেলিত বঞ্চিত মানুষদের বাস ছিলো এই বাংলাদেশে । সেই বঞ্চিত অবহেলিত মানুষ গুলির মুক্তির ত্রাতা হিসাবে আবির্ভুত হলেন এমন এক ব্যাক্তি যার জীবনের একটা বিশাল সময় কেটেছে জেলে । কারণ তিনি সেই বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্থানী শোসক ও শাসক দের বিরুদ্ধে শুধু লড়াই করে গেছেন । যার জীবন নিয়ে গবেষণা করলে দেখা যায় , তার জন্যই এই শ্লোগান প্রযোজ্য । লড়াই লড়াই লড়াই চাই , লড়াই করে বাঁচতে চাই । অন্যায় আর শোষনের বিরুদ্ধে লড়াই করাটাই ছিলো যার জীবনের ব্রত । আজকে শুধু বাংলাদেশে নয় , পশ্চিম বংগ তথা ভারতে তাঁকে নিয়ে আলোচনা হয় , এমনকি খোদ পাকিস্থানে তাঁকে বলা হচ্ছে সর্বকালের সেরা রাজনৈতিক ব্যাক্তিত্ব । যিনি স্বপ্ন দেখেছিলেন , এই বঞ্চিত অবহেলিত মুসলিম জাতির অর্থনৈতিক মুক্তির জন্য একটি আবাসভুমি । আর তা হলো পাকিস্থান । কিন্তু সেখানে থেকে তিনি বুঝলেন , অনেক দাম দিয়ে কেনা পাকিস্থানে , তাঁর বাংলার মানুষ অবহেলিত , তারা অর্থনৈতিক ভাবে আরও করুন অবস্থার স্বীকার । তাই অসাম্প্রদায়িক চেতনা কে সামনে রেখে আজকের দিনে বাংলার শেষ নবাব থেকে শুরু করে সিপাহি বিপ্লবের নেতৃত্বদান কারীদের আশির্বাদ , ফকির আন্দোলন , খেলাফত আন্দোলন কারীদের আশির্বাদ , নেতাজি সুভাস চন্দ্রের আশির্বাদ , রবীন্দ্রনাথ থেকে নজরুল ইসলামে আশির্বাদ , সংগে ভাষানি সাহেব , শেরে বাংলা একে ফজলুল হক সাহেবদের দোয়া নিয়ে রাজনীতির মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঘোষনাই করে ফেললেন , এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম আমাদের স্বাধিনতার সংগ্রাম।
আজকের দিনটির তাৎপর্য্য একটু আলাদা হয়ে থাকবে যতদিন বাংগালি জাতি থাকবে।
বর্তমানে আমাদের রাজনৈতিক ব্যার্থতা আছে । কারণ আমরা এখনও বংগবন্ধুকে সেই জায়গায় নিয়ে যেতে পারি নাই যেখানে যে দলই ক্ষমতাই থাক , সেই সরকারের অন্যায় এর প্রতিবাদের মুখ হবে বংগবন্ধু । ভারতে আমরা দেখেছি কংগ্রেস ক্ষমতায় , তারপরেও সেখানকার মানুষ সেই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইসুভিত্তিক আন্দোলন করেছে গান্ধী ভাস্কর্য্যে র নীচে । অর্থাৎ তিনি হয়ে উঠেছেন সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাস্কর্য্য । আমাদের দেশেও এরকম হওয়া উচিত । কারণ একথা সর্বজনবিদিত সিদ্ধান্ত গ্রহন , অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বংগবন্ধু ,পৃথিবীর অনেক অনেক নেতার উপরে তাঁর অবস্থান ।
Comments
Post a Comment