তোমাদের ধর্ম তোমাদের এবং আমার ধর্ম আমার (কাছে প্রিয়)।

 তোমাদের ধর্ম তোমাদের এবং আমার ধর্ম আমার (কাছে প্রিয়)।

হালাল সাবান -এই কথাটাকে আমরা কি ধর্মীয় ভাষা বা কথা বলতে পারি ?
না কারণ এইটার সংগে ধর্মের কোন সম্পর্ক নেই । এইটা একটা ব্যবসায়ীক ভাষা । যা সেই পন্য বিক্রিতে খুব সহায়তা করেছিলো ।
খেলা হবে - এইটা ছিলো খেলার মাঠের ভাষা । কিন্তুু সেখান থেকে এই শব্দটি নিয়ে প্রয়োগ করা হয় রাজনীতির মধ্যে । বেশীর ভাগ মানুষ গ্রহণ করে । সেই জন্য একে রাজনীতির ভাষা বলা যাবেনা । এইটা কিছু দিন চলবে । তারপর তা আবার খেলার মাঠে চলে যাবে। যেমন এখন হালাল সাবান কথাটা খুব একটা চলেনা ।
ধর্ম যার যার রাষ্ট্র সবার এই কথাটির মত ধর্ম যার যার উৎসব সবার । এই সামাজিক বা রাজনৈতিক ভাষা হতে পারে তবে এইটা ধর্মের ভাষা নয় । ধর্মের ভাষা খুব পরিস্কার । তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার । আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ । তুমি বুঝে শুনে আমার ধর্মে চলে আসতে পারো । একে বলা হয় ধর্মের আহবান । তবে অবশ্যই জ্বোর জবরদস্তী করে নয় ।
ইসলামে “ লাকুম দ্বীনুকুম অলিয়া দ্বীন। “ বলে আমরা তার ব্যাখ্যাও দিয়ে দেই । বিশেষ করে রাজণৈতিক নেতারা । কিন্তু পুরা সুরাটি বলে , তার ব্যাখ্যা দেওয়া উচিত । পুরা সুরার ব্যাখ্য যা হয় তা এরকম
বল, হে কাফের দল! আমি তার উপাসনা করি না, যার উপাসনা তোমরা কর। তোমরাও তাঁর উপাসক নও, যাঁর উপাসনা আমি করি। আমি তার উপাসক হ্‌ব না, যার উপাসনা তোমরা কর। আর তোমরাও তাঁর উপাসক নও, যাঁর উপাসনা আমি করি। তোমাদের ধর্ম তোমাদের এবং আমার ধর্ম আমার (কাছে প্রিয়)।
সনাতন ধর্মেও নিজের ধর্মের উপর বেশী গুরুত্ব দেওয়া হয়েছে । যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে - তোমার ধর্ম কিঞ্চীত দুর্বল বা খারাপ মনে হলেও , তুমি নিজ ধর্ম পালন করো । নিজ ধর্ম তোমাকে মুক্তির পথ দেখাবে।



Comments

Popular posts from this blog

” জীবন প্রেমের ফষল। আর প্রেম হলো ”মা”।”